৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

Teknaf Pic-20-05-15

জেলার টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ আসমত উল্লাহ (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার বর্তমান বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

উপজেলার নাফনদীর জালিয়ার দ্বীপ থেকে বুধবার রাত ৩টায় তাকে আটক করা হয়। এ সময় একটি কাঠের তৈরি বোটও জব্দ করা হয়।

আটক আসমত উল্লাহ মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা।

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, জালিয়ার দ্বীপে অভিযান চালিয়ে একটি কাঠের তৈরি বোটসহ মিয়ানমারের নাগরিক আসমত উল্লাহকে আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

তার বিরুদ্ধে মামলার পর তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।