মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ইয়াবাসহ আটক-২

শেয়ার করুন


টেকনাফে বিজিবি জওয়ানেরা যাত্রীবাহী যানবাহনে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ২জনকে আটক করেছে।
সুত্রে জানা যায়-১৭জানুয়ারী সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চৌকির চেকপোস্টে দায়িত্বরত নায়েক বেদন মিয়া নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী হাইয়েস মাইক্রো (চট্টমেট্টো-ছ-১১-১৬৮৫) তল্লাশী চালিয়ে প্রায় ১হাজার ৮শ ইয়াবা বড়িসহ চট্টগ্রামের লোহাগাড়া থানার মাইজবিল্লার মৃত লাল মিয়ার পুত্র মোঃ আব্দুল জলিল মিয়া (৩৩) ও হ্নীলা ইউনিয়নের জাদিমোরার বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ (১৭)কে আটক করে। ইয়াবা সমুহ ব্যাটালিয়ন সদরে গণনা করে ২হাজার ১১পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৬লক্ষ ৩হাজার ৩শ টাকা। সংশ্লিষ্ট মাদক মামলায় আব্দুল জলিলকে থানায় এবং মোঃ আব্দুল্লাহকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করা হলে ৬মাসের কারাদন্ড প্রদান করে কক্সবাজার কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন