মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে ইয়াবা ও স্বর্ণসহ দম্পতি আটক

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের দক্ষিণ ডেইল পাড়া এলাকা থেকে স্বর্ণ ও ইয়াবাসহ দম্পতিকে আট করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২আগষ্ট) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ায় থেকে পাচারকালে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ ডেইল পাড়ার
কালু মিয়ার পুত্র মোঃ হোসেন (৪০),মোঃ হোসেন স্ত্রী হামিদা খাতুন (৩৬)উভয় সাং- দক্ষিণ ডেইলপাড়ার বাসিন্দা।

ওসি হাফিজুর রহমান বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার
পুলিশের একটি চৌকষ টিম এস.আই মিল্টন মন্ডল ও এস.আই হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দম্পতি মাদক ব্যবসায়ীকে আটক করে।এসময় তাদের কাছ থেকে বত্রিশ হাজার ইয়াবা ও পাঁচ ভরি স্বর্ণ, পঁচিশ হাজার টাকা এবং১ টি জাকি জাল
উদ্ধার করা হয় এই ঘটনায় দুই জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন