মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে ইট ভাটায় জরিমানা, মাদকাসক্তের সাজা ও ৭জুয়াড়িকে অর্থদন্ড

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ইটভাটাকে চরিমানা,এক মাদকসেবীকে সাজা ও ৭জন জুয়াড়িকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়,৩০ নভেম্বর দুপুরে টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে একজন মাদকসেবী ও ৭জন জুয়াড়িকে হাজির করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত মাদকসেবীকে ১৫দিনের সাজা ও ৭জন জুয়াড়িকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে দুপুর ১টায় হ্নীলা আলীখালী এএনবি ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে লাইসেন্স ও ভূমি উন্নয়ন কর বিহীন ব্রিকফিল্ড পরিচালনার দায়ে ১০হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন