১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ইউনিয়ন পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে টেকনাফে ইউনিয়ন পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯মার্চ সকাল ১১টায় হ্নীলা হাইস্কুল মাঠ হতে“দূর্যোগের প্রস্তুতি সারাক্ষণ;আনবে টেকসই উন্নয়ন”শ্লোগানে হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার(সিআইপি),সিপিপির উপজেলা টিম লিডার আবু হানিফ,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ,সিপিপির উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন,হ্নীলা ইউনিয়ন সিপিপি টিম লিডার কায়সার উদ্দিন আহমদের নেতৃত্বে এক বিশাল র‌্যালী বের করা হয়। এতে সিপিপির গ্রুপ লিডার,স্বেচ্ছাসেবক ও স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হ্নীলা পুরান বাজার সাইক্লোন শেল্টারে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

ইউনিয়নটিম লিডার কায়সার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিপির উপজেলা টিম লিডার আবু হানিফ,সিপিপির উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন,টিম লিডার খাইরুল বশর, জাফর আলম,মোহাম্মদ হোছন,স্বেচ্ছাসেবক ও যুবনেতা মোঃ রফিকুল ইসলাম,তকি ওসমান,আব্দুল আজিজ প্রমুখ। এরপর দুপুর ১২টায় হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়ায় দূর্যোগের প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে পৃথক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নেতৃবন্দসহ হোয়াইক্যং ইউনিয়ন টিম লিডার নুরুল হোছাইন ছিদ্দিকী এবং গ্রুপ লিডারগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।