মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে আরও এক রোহিঙ্গার কিশোরীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় উদ্ধার হলো আরও এক রোহিঙ্গা কিশোরীর মরদেহ। টেকনাফের সাবরাং এলাকা থেকে মঙ্গলবার সকালে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। গত সোমবার ভোররাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত এটিসহ ১২ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে রোববার দিবাগত রাতে নারী, শিশুসহ ৫০-৬০ জনের বেশি রোহিঙ্গা ইঞ্জিনচালিত ওই নৌকায় করে টেকনাফে আসছিল। সোমবার ভোররাত তিনটার দিকে নৌকাটি টেকনাফের শাহপরীর দ্বীপের সাগরের মোহনায় ঢেউয়ের তোড়ে পড়ে ডুবে যায়। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১১ মরদেহ ও ২১ জনকে জীবিত উদ্ধার করে। এসময় অনেকে নিখোঁজ ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান  বলেন, লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন