২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে আনুষ্ঠানিকভাবে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন


টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ হাসিনার দর্শন-সব মানুষের উন্নয়ন,উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র”শ্লোগানে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে টেকনাফে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
৯জানুয়ারী সকাল ১১টায় টেকনাফ উপজেলা প্রশাসন চত্বর হতে ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলমের নেতৃত্বে সরকারী কর্মচারী, জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের সমন্বয়ে এক বিরাট র‌্যালী পৌর এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এতে টেকনাফ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন।এরপর সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে উপজেলা পরিষদ হলরোমে এক আলোচনা সভা ইউএনও মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন এমএ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম,উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল ইসলাম,উপজেলা রিসোর্ট ইনস্ট্রাক্টর মোহাম্মদ ইলিয়াছ,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদসহ বিভিন্ন কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি বক্তব্য রাখেন।উক্ত মেলায় সরকারের জনহিতকর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনতার মাঝে তুলে ধরার জন্য আহবান জানানো হয়। উক্ত মেলায় প্রায় ৪০টি স্টল তাদের প্রাতিষ্ঠানিক উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। ৯জানুয়ারী হতে শুরু হয়ে উক্ত মেলা আগামী ১১জানুয়ারী পর্যন্ত চলবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।