৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক : নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফে সাড়ে ১৫ কোটি টাকার মূল্য মানের ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো:নুরুন্নবী (২৭) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় মাদক পাচারের দায়ে একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২০জুন) ভোরে সাবরাং জিন্নাহখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরুন্নবী মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো:মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার (২০জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাহখাল দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যে ব্যাটালিয়ন সদর ও সাবরাং বিওপি থেকে দুইটি টহলদল ওই স্থানে বেড়ীবাঁধের আঁড় নিয়ে একটি দল কৌশলগত অবস্থান নেয় এবং অপর একটি টহলদল নাফ নদীতে নৌ টহলরত অবস্থায় থাকে।টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক২০০গজ এদেশের সীমান্তে জিন্নাহখালের দিকে আসতে দেখে।এসময় নৌ টহলদল এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় এবং অপর দুই চোরাকারবারি নৌকা থেকে লাফিয়ে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে তল্লাশি করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় কালো পলিব্যাগে মোড়ানো একটি পুটলা থেকে৩কেজি১৬১গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।অবৈধ মাদক পাচারের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।তিনি আরও জানান,উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও কাঠের নৌকাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।