২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ১

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় ৯ হাজার ৭৩০ পিচ ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ৪৮ লক্ষ ৬৫ হাজার টাকা।

আটককৃত মাদক কারবারি হলো টেকনাফের হোয়াক্ষ্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার ওয়াস করিমের পুত্র মোঃ সরওয়ার কামাল।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে
টেকনাফের মহেশখালীয়া পাড়ার পুরান দফাদারের বাড়ির পার্শ্বে র‍্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগ থেকে ৪৮ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৭৩০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জব্দকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।