মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ২

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে উপজেলার হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব।

আটক মাদক কারবারীরা হলেন বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র আহমদ আলী (৩৭) এবং কুতুপালং ২ নাম্বার ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র নুরুল আমিন(৩৯)।

আজ সোমবার (৬ জুলাই) র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হোয়াইক্যং- শামলাপুর রোড দিয়ে ইয়াবা ট্যাবলেট বহন করে শামলাপুরের দিক আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল হোয়াইক্যং-শামলাপুর রাস্তার উপড় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে টেকনাফের দিক হতে আসা কয়েকজন পথচারী চেকপোষ্টের সামনে আসলে র‍্যাব সদস্যগণ উক্ত ব্যক্তিদের থামিয়ে তল্লাশি করার সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে মাদক কারবারীদের আটক করে। একজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

শেয়ার করুন