৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফে অভিমানে ৩সন্তানের জনকের আত্মহত্যা


টেকনাফ থানা পুলিশ আতœহত্যাকারী ৩সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে। তার লিখে যাওয়া চিরকুট থেকে স্ত্রীর সাথে অভিমানে আতœহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়,৮মে সকালে খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই নির্মল সর্ঙ্গীয় পুলিশ নিয়ে টেকনাফ পৌর এলাকার পুরান পল্লান পাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র ও ৩কন্যার জনক আব্দুর রহিম (৪০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই আব্দুল হাকিম ও আব্দুর রহমানের নিকট রেখে যাওয়া চিরকূট পুলিশ উদ্ধার করে। এতে তার স্ত্রী মাহফুজা সালমাকে উদ্দেশ্য করে চিরকুটে লিখেন,“৩কন্যাকে তোমার কাছে দিয়ে গেলাম,ক্ষমা করে দিও এবং দোয়া করিও”মা ও ভাইদের উদ্দেশ্যে লিখেন,এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার জন্য সকলে দোয়া করিও,আমি পরপারে চলে গেলাম’শেষ আরেক বাক্যে লিখেন,“আত্মহত্যা ছাড়া তার আর কোন বিকল্প পথ ছিলনা”বলে উল্লেখ করেন। তথ্যানুসন্ধানে বেরিয়ে এসেছে নিহত আব্দুর রহিমের দাম্পত্য জীবনে নানা কলহের কথা। তাদের সংসার জীবনে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে প্রায় সময় কলহের সৃষ্টি হতো। এরই জেরধরে স্ত্রী বাপের বাড়িতে গিয়ে প্রায় দুই বছর যাবত ফিরে না আসায় হতাশ হয়ে আব্দুর রহিম আতœহননের পথ বেচে নেন। সকালে টেকনাফ থানা পুলিশের এসআই নিলয় লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।