৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে অভিমানে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


টেকনাফে বিয়ের বিষয় নিয়ে মার সাথে অভিমান করে বাড়ি ত্যাগ করা যুবকের মৃতদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়-২৪ডিসেম্বর সকাল ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যংয়ের একটি পুকুর থেকে স্থানীয় সৌদি প্রবাসী রশিদ আহমদের পুত্র আমির উল্লাহ (২২)এর ভাসমান মৃতদেহ দেখতে পেলে হৈ ছৈ পড়ে যায়। বাড়ির লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে হোয়াইক্যং ফাঁড়ির আইসি রিপন কুমার দাশ এই মৃত্যুর খবর পেয়ে বিকাল ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর পোস্ট মর্টেমের জন্য লাশ উদ্ধার করে নিয়ে যায়। এই ব্যাপারে আইসি রিপন কুমার দাশ জানান-লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে এবং কাল সকালে মর্গে প্রেরণ করা হবে। এদিকে প্রতিবেশীরা জানায় গত মাসে আমির উল্লাহর সাথে স্থানীয় কবির আহমদের মেয়ে ইয়াছমিন আক্তারের বিয়ের কথা পাকাপোক্ত হওয়ার পর হতে মনোমালিন্য চলে আসছে। এরই জেরধরে গত ২দিন আগে আমির উল্লাহ অভিমানে নিখোঁজ হয়ে যায়। অবশেষে সকালে পার্শ্ববর্তী পুকুরে ভাসমান লাশ পাওয়া যায়। এই ঘটনার পর পরিবারের শোকের ছায়া নেমে আসে। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।