৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে অপহৃত যুবক উদ্ধার, ইয়াবাসহ আটক ২

টেকনাফ পুরাতন পল্লান পাড়াস্থ রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল হাকিমের ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্ত্রী- ভাই ও অপর এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় অন্য একটি কক্ষে আবদ্ধ এক যুবককে উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কৌশলে পালিয়ে যায় আব্দুল হাকিম। সে মিয়ানমারের মংডু বড় ছড়া এলাকার জানে আলমের ছেলে।

গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আব্দুল হাকিম ডাকাতের ঘরে এ অভিযান চালায় বিজিবি।
এ ব্যাপারে পৃথক ৩ টি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা ওসি মোঃ মাঈনুদ্দিন।

বিজিবি সুত্রে জানা যায়, ইয়াবা বেচাকেনার সংবাদ পেয়ে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়নের হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লান পাড়াস্থ বনভূমি দখল করে বিশেষ কায়দায় নির্মিত প্রাসাদে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবাসহ আটক করা হয় হাকিম ডাকাতে ভাই করিম উল্লাহ প্রকাশ কবির আহমেদ, স্ত্রী ইসমত আরা বেগম ও মিয়ানমার মংডু সিকদার পাড়া এলাকার মৃত মোঃ আলীর ছেলে নুর আমিনকে। পরে অন্য একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় ৪ দিন ধরে মুক্তিপনের জন্য আটক করে রাখা যুবক মোহাম্মদ সেলিমকে। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার নুর মোহাম্মদের ছেলে।

উদ্ধার হওয়া যুবক মোঃ সেলিম জানান, ২০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ টার সময় টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী ব্রীজের উপর থেকে তাকে অপহরণ করে পুরাতন পল্লান পাড়াস্থ আব্দুল হাকিম ডাকাতের ঘরের একটি রুমে হাত-পা বেধে রেখে মোবাইলে তার পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। টাকা না দেওয়ায় তাকে বেশ কয়েকবার হত্যারও হুমকি দেওয়া হত।

এমতাবস্থায় বিজিবি এর এই অভিযানে সে ভাগ্যক্রমে উদ্ধার হয়ে বেচেঁ যায়। তিনি এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় হাকিম ডাকাতসহ অন্যান্যদের আসামী করে মামলা দায়ের করেছেন বলেও জানান। এ ছাড়া ইয়াবা উদ্ধার ও বৈদেশীক নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে বিজিবি হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিন বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

এদিকে ২ বিজিবি ব্যাটলিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, “এ অভিযানে হাকিম ডাকাত পালিয়ে গেলেও আটক করা হয়েছে ভাই,স্ত্রীকে। উদ্ধার করা হয়েছে ৩৯৩৭ পিস ইয়াবা, ৭ টি মোবাইল ও ২ টি চাকু। ”

টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাঈনুদ্দিন জানান, “রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমকে পলাতক আসামী করে মাদক, অপহরণ ও বৈদেশীক নাগরিক আইনে ৩ টি মামলা রুজু করা হয়েছে। হাকিম ডাকাত এ পর্যন্ত হত্যা, অস্ত্র, ডাকাতিসহ মোট ৯ টি মামলায় পলাতক রয়েছে। “

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।