৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য সিরাজকে অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ২টি দেশীয় রাম-দা, ২টি দেশীয় কিরিচ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নির্দেশনায় ও অফিসার ইনচার্জের পরিচালনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস‌আই)মো. দস্তগীর হোসেন, উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল, সহকারী উপ-পরিদর্শক (এএস‌আই) মাহমুদুল ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় দুর্ধর্ষ ডাকাত সিরাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ বাহারছড়ার শীলখালী এলাকার মৃত ফরিদের ছেলে।
ওসি আরও দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপহরণ চক্রের সাথে তার সখ্যতার কথা স্বীকার করেন। আলোচিত পল্লী চিকিৎসক জহির উদ্দিন আরমান সহ ১০ জন কৃষক অপহরণ ও মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও বাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন বলেন, অপহরণ রোধের পুলিশের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় বুধবার রাতে অস্ত্র সহ সিরাজকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গেল এপ্রিল মাসে অপহরণে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৫ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।