১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফের ৪ সাংবাদিকের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা

সংবাদ বিজ্ঞপ্তিঃ টেকনাফে কর্মরত ৪ সাংবাদিকের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা হয়েছে।
বুধবার মামলাটি দায়ের করেন জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কমের সাংবাদিক সাইফুল ইসলাম।
মামলায় আসামী করা হয়েছে- টেকনাফের সাংবাদিক ফরিদ বাবুল, জিয়াবুল হক, নুর হাকিম আনোয়ার এবং হাবিবুল ইসলাম হাবিব।
বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদি পক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুল মান্নান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী সাইফুল ইসলাম জানান, আসামীরা তার কাছ থেকে চাঁদা পেতে ব্যর্থ হয়ে নারী সংক্রান্ত বিষয় নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেন। অথচ এ সময় তিনি রাজধানির এপোলো হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।