১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফের হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

teknaf-pic-a-10-11-16
টেকনাফের হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিলে উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন,আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত। মাদকাসক্ত টেকনাফের ছাত্র ও যুব সমাজের একটি অংশ নানা অপরাধে জড়িয়ে বিপদগামী হচ্ছে। এইভাবে চলতে থাকলে দেশ নেতৃত্ব শূন্য হওয়ার আশংকা রয়েছে। তাই ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে সৎ ও যোগ্যতা সম্পন্ন হয়ে আগামীতে দেশ পরিচালনার উপযোগী হিসেবে গড়ে উঠতে হবে। আর বর্তমান সরকার গরীব-মেহনতি মানুষের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধাদির অনিয়ম-দূর্নীতি হচ্ছে কিনা সে বিষয়ে সজাগ থাকতে হবে।
১০নভেম্বর বিকাল ৩টায় উপজেলার হ্নীলা বাসষ্টেশনের ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে একসভা ইউনিয়ন সভাপতি মাহমুদ হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সাবের খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর,পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার,মাহবুব মোরশেদ। উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আকবর,সাবেক সহসভাপতি আব্দুল ফারুক,টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ সদস্য গোলাম আকবর মেম্বার,নবী হোসাইনসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে দলীয়,জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।