১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফের শামলাপুরের ত্রাস নুরুল আলম ডাকাত অস্ত্রসহ আটক

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকার ত্রাস নুরুল আলম ডাকাত অবশেষে র‌্যাবের জালে আটকা পড়েছে। র‌্যাব তাকে আটকের পর পরই অস্ত্র উদ্ধার অভিযানে নেমে ৪টি অবৈধ অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা যায়, র‌্যাবের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার শামলাপুর বাজারের একটি দোকান থেকে আটক করেছে দুর্ধর্ষ ডাকাত নুরুল আলম কে। নুরুল আলম শামলাপুরের ইজ্জত আলীর পুত্র। তাকে আটকের পর তার দেখানো মতে র‌্যাব সদস্যরা তার বাড়ী থেকে উদ্ধার করেছে ৪টি অস্ত্র এবং গুলি।

কয়েক বছর আগে হোয়াইক্যং এলাকায় চাঞ্চল্যকর বিদেশী নারী ধর্ষণের মামলার প্রধান আসামী সহ তার বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে। নুরুল আলম মিয়ানমারের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আবদুল হাকিম ডাকাতের অন্যতম একজন ঘনিষ্টজন। তার কাছে আরও অস্ত্র থাকার খবরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।