মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফের নুরুল আমিন ইয়াবাসহ পটিয়া থানা পুলিশের জালে

শেয়ার করুন

সিবিএনঃ

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের এক ইয়াবা পাচারকারীকে ৯শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।

২৪ জুন (বুধবার)রাত ১০.২৫ মিনিটের সময় পটিয়া থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে এসআই হিরু বিকাশ দে সঙ্গীয় ফোর্সসহ পটিয়া থানাধীন কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ওই পাচারকারীর কাছ থেকে ৯০০ (নয়শত) পিস ইয়াবা উদ্ধার করে।

আসামী নুরুল আমিন(৩৫), পিতা-মৃত বদিউল আলম, মাতা-ছলেমা খাতুন, সাং-তুলাতলি, মনির ঘোনা, হোয়াইক্যং,টেকনাফ- কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে পটিয়া থানায় একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পটিয়া থানার মামলা নং-১৮, তারিখ- ২৫/০৬/২০২০ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) মূলে।

শেয়ার করুন