২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফের গাড়ি চালক নুরুদ্দিন ২৮ হাজার ইয়াবাসহ রামু আটক

MG_6087-300x169-300x165

কক্সবাজারের রামু থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রামুর তুলা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলো টেকনাফ পুরান পল্লান পাড়া এলাকার গাড়ী ড্রাইভার নুরুদ্দিন (২৮) ও লিংকরোড মুহুরি পাড়া এলাকার মৃত মোহাম্মদ হাশেমের পুত্র মাহফুজুল হক (২২)। এসময় জব্দ করা হয় ইয়াবা বহনকারী ক্যাবিন পিকআপ একটি গাড়ী।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী একটি ডবল ক্যাবিন পিকআপে ( চট্টমোট্টো-চ, ১১-০০৬৩) অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় পিকআপের তেলের টাংকির ভিতর থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ীর ড্রাইভারসহ দুইজনকে আটক করা হয়। জব্দ করা হয় ইয়াবা বহনকারী পিকআপটি। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার গোয়েন্দা পুলিশের এসআই ইমন ও আমির হোসেন গাজী। আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি দেওয়ান আবুল হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।