৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফের ওসি রনজিত কুমার বড়ুয়া’র চট্টগ্রাম রেঞ্জ এ বেষ্ট ওসি’র সম্মাননা প্রাপ্তি

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম রেঞ্জ অফিসে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্স এ চট্টগ্রাম রেন্জ ডি আই জি ড: এস এম মনিরুজ উজ-জামান বি পি এম , পি পি এম স্যারের নিকট থেকে চট্টগ্রাম রেন্জে সর্বোচ্চ মাদক ও অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসাবে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয় টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়াকে। টেকনাফ থানায় যোগদানের পর গত দুই মাসে প্রায় ১৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টেকনাফ থানার পুলিশ। পাশাপাশি বিভিন্ন প্রকারের ১৩ টি দেশী বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়।

২৩ মে বুধবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডি আই জি (প্রশাসন ও অর্থ) জনাব এস এম রোকনউদ্দিন, অতিরিক্ত ডি আই জি (অপারেশন এন্ড ক্রাইম) জনাব মোহাম্মদ আবুল ফয়েজ, কক্সবাজার জেলার পুলিশ সুপার ড: এ কে এম ইকবাল হোসেন স্যার সহ রেন্জাধীন সকল জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাস্টেট এন্ড ওয়েল ফেয়ার) নিস্কৃতি চাকমা ও সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার) মোস্তাফিজুর রহমান।

সম্মাননা প্রাপ্তিতে ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, সকল উদ্ধর্তন স্যারদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগীতায় এ প্রাপ্তি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। মাদকের বিরুদ্ধে অব্যাহত সংগ্রামে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।