৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফকে মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন

shomoy
সীমান্ত জনপদ টেকনাফে বিজিবির উদ্যোগে রোহিঙ্গা অনুপ্রবেশরোধ কল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান পিএসসি বলেছেন সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে টেকনাফকে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ মুক্ত করে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। আর রোহিঙ্গা অনুপ্রবেশে সীমান্ত রক্ষী কোন জওয়ানের সম্পৃক্ততা থাকলে ছাড় দেওয়া হবেনা।
৩০ মার্চ সকাল ১১টায় টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের সদর বিওপির এজাহার কোম্পানী মাঠে আয়োজিত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বিষয়ক সভা ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপাধিনায়ক আবু রাসেল ছিদ্দিকীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান পিএসসি। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, এডিসি ডঃ অনুপম সাহা,অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুজাহিদ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর মেয়র হাজী মুহাম্মদ ইসলাম, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার ও সদর ইউপির চেয়াম্যান নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণ-মাধ্যমকর্মী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন টেকনাফকে চোরাচালান,মাদক ও অবৈধ অনুপ্রবেশমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন উপরোক্ত কথা বলেন। গত ২০১৪ইং সালে ৩ হাজার ২শ রোহিঙ্গা স্বদেশে ফেরত পাঠানো হয় এবং চলতি বছরের বিগত ৩ মাসে ১ হাজার ৬শ ১৯ জনকে স্বদেশে ফেরত পাঠানো হয়। যা আনুপাতিক হারে গত বছরের তুলনায় বেড়েছে। তাই আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশরোধ করতে হবে। এছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশে জড়িত থাকার প্রমান পেলে যেই হোকনা কেন কঠোর পদক্ষেপ গ্রহণের হুশিয়ারী উচ্চারণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।