১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

‘টিউবলাইট’-এর ক্ষতি পোষাতে ৫৫ কোটি ক্ষতিপূরণ দেবেন সালমান

এবার ঈদে সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ব্যবসা সফল হতে পারে নি বরং ক্ষতির মুখ দেখতে হয়েছে সিনেমাটিকে। তবে, সেই ক্ষতি পুষিয়ে নিতে ৫৫ কোটি ভারতীয় রুপি প্রদান করবেন বলে সম্মত হয়েছেন এই বলিউড সুপারস্টার।

তিন সপ্তাহে ‘টিউবলাইট’-এর ব্যবসা সর্ব সাকুল্যে ১১৪ কোটি রুপি। যেখানে তারই অভিনীত সিনেমা ‘সুলতান’ ও ‘বজরঙ্গি ভাইজান’ প্রথম তিন দিনেই আয় করেছিল ১০০ কোটি রুপি। অন্যদিকে, ১০০ কোটি পার করতে ‘টিউবলাইট’-এর সময় লেগেছে সাত দিন।

তবে, এবার সেই ক্ষতি পূরণ করতেই আসরে নেমে পড়েছেন খোদ নায়ক সালমান খান। অনেকে তার এই উদ্যোগকে বেশ স্বাগত জানিয়ে তার প্রশংসা করেছেন।

টিউবলাইটের এই লোকসানের পর থেকে বেশ কিছু দিন ধরেই ক্ষতিপূরণের দাবি উঠেছিল। তার প্রতিক্রিয়ায় ৫৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন সালমান।

গত ২৩ জুন মুক্তি পেয়েছিল কবীর খান পরিচালিত টিউবলাইট। কিন্তু মুক্তির পর থেকেই তেমন সাফল্যের মুখ দেখেনি ‘টিউবলাইট’। ১৯৬২ সালের ইন্দো-চিন যুদ্ধের পটভূমিকায় ফেলা হয়েছে টিউবলাইট-এর গল্পকে।

বর্তমানে সালমান খান আলি আব্বাস জাফরের সিনেমা ‘টাইগার জিন্দা হ্যা’ এর সুটিং নিয়ে ব্যাস্ত আছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।