মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

‘জ্ঞানী-গুণীরা কীভাবে বিএনপিকে ভোট দেন’

শেয়ার করুন

‘জ্ঞানী-গুণীরা কীভাবে বিএনপিকে ভোট দেন’যারা নিজেদের সমাজের জ্ঞানী-গুণী মনে করেন তারা কীভাবে বিএনপি-জামায়াতকে ভোট দেন- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যাদের এতটুকু মনুষ্যত্ব আছে তারা বিএনপি-জামায়াতকে সমর্থন করতে পারেন না।’

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি ৭১’এ দেখেছি হানাদাররা কীভাবে মানুষ মেরেছে। ঠিক এখন সে কায়দায় বিএনপি-জামায়াত মানুষ হত্যা করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এখনো কিছু মানুষ আছেন যারা নিজেদের সমাজের জ্ঞানী-গুণী মনে করেন তারা কীভাবে এই গণহত্যা সমর্থন করেন। তারা কীভাবে বিএনপি-জামায়াতকে ভোট দেন। কীভাবে তাদেরকে সমর্থন করেন। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘এতটুকু মনুষ্যত্ববোধ যাদের মধ্যে রয়েছে তারা জামায়াত-বিএনপি ত্যাগ করবে। যারা জ্যান্ত পুড়িয়ে মানুষ মারে তাদের কেউ সমর্থন করতে পারে না।’

শেয়ার করুন