২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

জেলা হেফাজত ইসলামের আমির মাওলানা আবুল হাছান আর নেই

শাহীন মাহমুদ রাসেল:

কক্সবাজার জেলা হেফাজত ইসলামের আমির, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম ও হাটহাজারী বড় মাদ্রাসার শুরা কমিটির সদস্য বিশিষ্ট আলেমেদ্বীন মওলানা আবুল হাছান (৮২) আর নেই।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পিএমখালী ইউনিয়নের ধাওনখালীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

তিনি ওই এলাকার মৃত তোফাইল আহাম্মদের ছেলে এবং হোটেল মোটেল গেষ্ট হাউজের সদস্য, হোটেল সী কক্স এর মালিক জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার অবৈতনিক পরিচালক, শিক্ষাবিদ সদ্য প্রয়াত ছনা উল্লাহর বড় ভাই।

রবিবার বিকাল ৪টায় ধাওনখালী পূর্বপাড়া জামে মসজিদের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাতিজা মুজিবুল্লাহ। তার মৃত্যুতে হেফাজত ইসলামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।