৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জেলা যুবদল নেতা নেজাম উদ্দীন এক লাখ পিস ইয়াবাসহ অাটক


কক্সবাজার জেলা যু্বদলের সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীনসহ দুই জনকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করেছে সিটিটিসি’র স্পেশাল এ্যাকশন গ্রুপ। রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এই সময় আরো ৩ জন পালিয়ে যায়। শুক্রবার তাদের আটক করা হলেও আইনশৃংখলা বাহিনী পক্ষ থেকে বিষয়টি এই মাত্র নিশ্চিত করেছেন।
নেজাম উদ্দিন ছাড়াও আরেকজন শ্রী শীপক মল্লিক বুরং বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রাইভেট কারে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। গ্রেফতারকৃত নেজাম উদ্দিন কক্সবাজার জেলার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়। কক্সবাজারে যুবদলের আরো ৩ নেতা সহ নেজাম উদ্দিনের একটি সিন্ডিকেট সারা দেশে ইয়াবা পাচার করে আসছিলো। সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত আছে।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্সর উপ-পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল কক্সবাজার সময় ডটকমকে জানান, টেলিভিশনের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, কোন ইয়াবাসহ মাদক ব্যবসায়ির স্থান যুবদলে হবে না।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।