মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

জেলা বিএনপির নতুন কমিটি, উজ্জীবিত নেতাকর্মীরা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাাজর জেলা বিএনপির ঘোষিত কমিটি হাতে নিয়ে বৃহ¯পতিবার বিকালে কক্সবাজার পৌঁছেন নবগঠিত কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী। এ সময় সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। সেখানে উৎসুক দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির এই কান্ডারীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে শহীদ সরণিস্থ দলীয় কার্যালয় পর্যন্ত এগিয়ে দেয়।

ইতোমধ্যে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন প্রিয় নেতাদের উঞ্চ সংবর্ধনা-অভিবাদন জানিয়ে শ্লোগানে মুখরিত করে তুলে। হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন ঘোষিত কমিটির জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

এ সময় নেতাকর্মীদের পতি ধন্যবাদ জ্ঞাপন করেও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা দেন এই দুই নেতা। সংক্ষিপ্ত সংবর্ধনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী।

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ, আতাউল্লাহ বোখারী, যুব বিষয়ক সম্পাদক ছৈয়দ আহমদ উজ্জল, নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন জিকু, জিসান উদ্দিন জিসান, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ বিএনপির সভাপতি জাফর আলম, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে কারা স্থান পেয়েছে তা দেখতে এ সময় উৎসাহী নেতাকর্মীরা দলীয় কার্যালয় প্রাঙ্গনে প্রচুর ভীড় করে। নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেয়।

শেয়ার করুন