২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

জেলা বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকো’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকো’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে কক্সবাজার জেলা বিএনপি।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি সাবেস সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এডভোকেট মো. ইউনুছ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জিসান উদ্দিন জিসান, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল, সহ-সভাপতি সরওয়ার রোমন, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মীর মোর্শারফ হোসেন টিটু, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাজী আবদুর রহিম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক মুন্না, শহর ছাত্রদলের আহবায়ক মো. ইলিয়াছ, সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান নয়ন, শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কানন বড়ুয়া প্রমুখ।
মরহুম আরাফাত রহমান কোকো’র আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।