১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির জরুরী সভায় বক্তারা

জেলা পরিষদ নির্বাচনে সর্বশক্তি দিয়ে মোস্তাক আহমেদ চৌধুরীর বিজয় সুনিশ্চিত করা হবে

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা আওয়ামীলীগের জরুরী সভা গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহসভ শাহ চৌধুরী রাজা, রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক মাহবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আয়াছুর রহমান, এডভোকেট মমতাজ আহমেদ, ইন্জিনিয়ার বদিউল আলম, এম এইচ ইউনুছ বাঙ্গালী, এডভোকেট তাপস রক্ষিত, ড. মৌলভী আবসার উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জেলা পরিষদ নির্বাচনে মোস্তাক আহমেদ চৌধুরী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী। আওয়ামীলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। এটি মাথায় রেখে নেতাকর্মীদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।
মোস্তাক আহমেদ চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগ সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, আওয়ামীলীগের রাজনীতি করলে অবশ্যই সাংগঠনিক সিদ্ধান্ত মানতে হবে।
যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুসিয়ারী জানানো হয়। সবাই জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথক সাংগঠনিক টিম মোস্তাক আহমেদ চৌধুরীর সমর্থনে জেলা ব্যাপী সাংগঠনিক সফর করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।