২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

জেলা তাঁতীলীগের স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত


বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী, কার্যকরি সভাপতি সাধনা দাশ গুপ্তা এবং সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথকে অভিনন্দন জানিয়ে শনিবার দুপুরে কক্সবাজার জেলা তাঁতীলীগের একটি বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্বাগত মিছিলোত্তর এক পথসভায় উখিয়া উপজেলা তাঁতীলীগ সহ কক্সবাজার সকল উপজেলা তাঁতীলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় তাঁতীলীগের নীতি নির্ধারণী ফোরামকে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কাজী জাফর উদ্দিন ভূলোকে কেন্দ্রীয় তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে চট্টগ্রামবাসির মুখ উজ্জ্বল করার দাবী জানান। উক্ত পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা তাঁতীলীগের আহবায়ক নুরুল আমিন চৌধুরী বলেন, আমাদের প্রিয় জননেত্রী শেখ হাছিনা সারা দেশে তাঁতীলীগকে সুসংগঠিত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু তাঁত শিল্প হচ্ছে এদেশের প্রধান শিল্প। এছাড়াও দেশব্যাপী যেভাবে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, এসব জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সাবাজর জেলা তাঁতীলীগের যুগ্ন আহবায়ক বুজুরুজ মিয়া, সালাউদ্দিন সিকদার, এড. সোহেল রানা। উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ইমন মল্লিক বাবু সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।