২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

জেলা ছাত্র ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


দেশে যে কোন সংকট মোকাবেলায় ঐতিহাসিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের মূলমন্ত্র ঐক্য শিক্ষা শান্তি প্রগতিকে ধারণ করে মানবপ্রেমে উজ্জ্বীবিত ছাত্র ইউনিয়ন কর্মীরাই পারে শোষণমুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) কক্সবাজার শহরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী সাংগঠনিক কর্মশালায় দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নারী নিপীড়ন বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা লিটন নন্দী এসব কথা বলেন।
কক্সবাজার জেলা সংসদ সভাপতি অর্পন বড়–য়ার সভাপতিত্ব অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরব দেব, জাতীয় পরিষদ সদস্য অন্তিক চক্রবর্তী, জেলা সংসদের সহ সভাপতি আবুল মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস ও সাবেক দপ্তর সম্পাদক রাহুল মহাজন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল দাশ।
এতে জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, কোষাধ্যক্ষ জয় বড়–য়া, দপ্তর সম্পাদক শুভজিৎ রুদ্র, সাংস্কৃতিক সম্পাদক শেখর পাল, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক তনয় দাশ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক একরামুল হক বাবু, সদস্য সিপ্ত বড়–য়া, পার্থনাথ দে এবং ছাত্র ইউনিয়ন নেতা ইমন বিশ্বাস, সুকান্ত মল্লিক, মিশুক শর্মা, ইফাজ উদ্দিন, প্রমিজ চৌধুরী, মো. আনাম, জয় ধর আবির, ঋত্বিক বড়–য়া, মংবাহেন রাখাইন ও তপ্সে বড়–য়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।