মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

জেলা ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার অঙ্গীকার

শেয়ার করুন

 


নতুন দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম ও পরীক্ষিত সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের নেতৃত্বে কক্সবাজার জেলা ছাত্রলীগকে দুর্বার গতিতে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার মোরশেদ হোসাইন তানিমের সংর্বধনা সভায় এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।
জেলা ছাত্রলীগের উদ্যোগে বিকাল ৪টায় খুরুস্কুল রাস্তারমাথা এলাকায় এই সংবর্ধণা সভা অনুষ্ঠিত হয়।
ওই সংর্বধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম কনক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ডালিম বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাসেল নোবেল ও পৌর আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী, দুবাই স্বেচ্ছাসেবক লীগের নেতা ফাহাদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাঈল সাজ্জাদ, মুবিনুল হক মুবিন, সাংসদ সাইমুম সরওয়ার কমলের সহকারী আবু বকর, জালাল উদ্দীম মিঠু ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ইশতিয়াক-তানিমের নেতৃত্বে কক্সবাজার জেলা ছাত্রলীগে ঐক্যবদ্ধভাবে দুর্বার গতিতে এগিয়ে যাবে। এই জন্য কোন্দল ও ভেদাভেদ ভুলে সকলকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে। যাতে বিরোধী দল সুযোগ নিতে পারে। সংবর্ধনা সভায় জেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।


এর আগে বিকেল সাড়ে ৩ টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সম্পাদক মোরশেদ হোসাইন তামিম। নভোএয়ারের একটি বিমানে করে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তানিমের সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম কনক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আভাষ শর্মা বিশু।
এসময় ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী তানিমকে বরণ করে নেন। পরে পাঁচ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তানিমকে নিয়ে এক বিশাল শোডাউন কক্সবাজার শহর প্রদক্ষিণ করেন।


এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম একে এম মোজাম্মেল হকে কবর জিয়ারত করেন।

শেয়ার করুন