৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্ভোধন

 

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতার (পুরুষ) উদ্ভোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্ভোধন করেন জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন। উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক অপু এবং চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ভোধনী খেলায় চকরিয়া উপজেলা কাবাডি দল উখিয়াকে পরাজিত করে শুভ সূচনা করেছে। অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে চকরিয়া উপজেলা দল যাতে চ্যাম্পিয়ন হয়ে চকরিয়া বাসির জন্য সুনাম বয়ে আনতে পারে সেইজন্য চকরিয়া উপজেলার সর্বস্থরের জনসাধারণ ও ক্রীড়ানুরাগীদের দোয়া কামনা করেছেন চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।