২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩ | ৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কক্সবাজার শুভাগমণ উপলক্ষে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে আয়োজিত কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, অর্থসম্পাদক ওয়াসিকা আয়েশা খানম এমপিসহ দলের জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

এ সময় এমপি জাফর আলম কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার সদরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটবে। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকেও সর্বাত্মক সহায়তা দেওয়া হবে জেলা আওয়ামী লীগকে। যদি জেলা আওয়ামী লীগ আমার কাছ থেকে আর্থিক সহায়তা চায় তাও দেওয়া হবে। পাশাপাশি অন্তত ৩০ হাজার মানুষ চকরিয়া ও পেকুয়া থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেবে। এজন্য আমার এবং দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।