২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

জেলায় এক লাখ ১৫ হাজার ৮৬৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

বিশেষ প্রতিবেদক:

পবিত্র রমজান উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে জেলায় নিম্ন আয়ের এক লাখ ১৫ হাজার ৮৬৭ পরিবারের মাঝেভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 

জেলা পর্যায়ে  রোববার সকাল ১০ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমউদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

প্রথম দিনে জেলার উপজেলায় মোট ১৭টি স্থানে পণ্য কিনতে পারবে জেলার ১৬ হাজার ৬৩৯ পরিবার। টিসিবি ১১ জনতালিকাভুক্ত ডিলারের মাধ্যমেফ্যামিলি কার্ডধারীপরিবারের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। পণ্য বিক্রয়ে অনিয়মপ্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি উপজেলা পৌরসভায় ভ্রাম্যমান আদালত সক্রিয় থাকবে বলে জানিয়েছে জেলাপ্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রথম পর্বে পরিবারগুলোর মাঝে দুই লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা দরে), দুইকেজি মসুরের ডাল (প্রতি কেজি ৬৫ টাকা দরে) এবং দুই কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা দরে) বিক্রি করা হবে।

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্যের কার্যক্রম উদ্ভোধন করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তামিল্টন রায়।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার উপজেলারসকল ইউনিয়নে একটি করে ট্যাগ টিম গঠন করা হয়েছে। গঠিত ট্যাগ টিম জেলা, পৌরসভা উপজেলা মনিটরিং টিমেরতত্ত্বাবধানে সার্বক্ষনিকভাবে বিক্রয় স্থানসমূহে উপস্থিত থেকে বিক্রয় কার্যক্রম তদারকি করবে এবং বিক্রি শেষে প্রত্যয়ন দেবে।টিসিবির ডিলারগণ প্রতিটি স্পটে সকাল টা থেকে প্রতিদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য বিক্রয় শেষ না হওয়া পর্যন্ত বিক্রয়কার্যক্রম চালু রাখবেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জানিয়েছেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নেটিসিবির পণ্যের  কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। সদরে নিম্ন আয়ের ২২ হাজার মানুষ এই কার্যক্রমের সুবিধা পাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।