১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন খুরুশ্কুল চেয়ারম্যান জসিম উদ্দীন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক জেলার “শ্রেষ্ঠ চেয়ারম্যান” নির্বাচিত হয়ে “ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল” অর্জন করেছেন কক্সবাজার সদর উপজেলার খুরুশ্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন। এক পত্রের মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃপক্ষ তাকে এই সংবাদ জানিয়েছেন। চলতি মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জসিম উদ্দীনসহ “শ্রেষ্ঠ চেয়ারম্যান”নির্বাচিত অন্যান্য চেয়ারম্যানদের সম্মাননা স্মারক তুলে দেয়া হবে।

ওই পত্রে জানানো হয়- দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু চেয়ারম্যান এলজিএসপি প্রজেক্ট-৩ এ দক্ষতা ভিত্তিক অবদান রেখেছেন। তাদের মধ্যে খুরুশ্কুল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন অন্যতম। এই অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।