২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

জুতার বক্সে ৯ হাজার ইয়াবাসহ বিমানের যাত্রী আটক

জুতার বক্সে করে পাচারকালে কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক হয়েছে নুরুল আয়ুব চৌধুরী (৩৮) এক ক্যাবল ব্যবসায়ী (ডিস)। এসময় তার কাছে থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকের বিমান বাংলাদেশের একটা ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। পরে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বক্সে ইয়াবা থাকার তথ্য পায় কর্তৃপক্ষ।
আটক নুরুল আয়ুব চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্না পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। পেশায় তিনি ডিস ক্যাবল ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাটের (বিজি-৪৩৪) এর যাত্রী ছিলেন নুরুল আয়ুব।
স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে দায়িত্বরত এনএসআই, ডিএসবি ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশীর সিদ্ধান্ত নেন।  তাকে তল্লাশীর সময় হাতে থাকা জুতার বক্সের ভেতর ইয়াবা দেখতে পান। পরে তা গণনা করে ৯ হাজার হিসেবে ধরা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।