৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

জীবন সায়াহ্নে আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী; পরিবারের দোয়া কামনা

আবু সায়েমঃ বিবিসি বাংলাদেশের চেয়ারম্যান ভাষা সৈনিক কক্সবাজার বদর মোকাম এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী ভীষণ অসুস্থ হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি হয়ে গত এক সপ্তাহ যাবৎ চিকিৎসাধীন আছেন।

পরিবার সুত্রে জানা গেছে, এর আগে চট্রগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঢাকায় প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করে তার চিকিৎসা চলছিল। কিন্তু হঠাৎ তার অবস্থার আরো অবনতি হয়। তিনি কারো ডাকে সাড়া দিচ্ছেন না।

আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর একমাত্র ছেলে আবদুল আল মাসুদ রোমেল টেলিফোনে বলেন, আমার আব্বা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি আত্মীয়স্বজন,শুভাকাঙ্ক্ষী এবং কক্সবাজার জেলাবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী দীর্ঘধীন যাবৎ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।