১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

জামিনে মুক্ত ইউপি সদস্য মনির, জনস্রোতে উখিয়ার সড়ক

বিশেষ প্রতিবেদকঃ

অবশেষে মিথ্যে মামলা থেকে জামিনে মুক্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল আলম মনির।

তার মুক্তিতে স্থানীয় জনগণ ও তার কর্মীরা যেন প্রাণ ফিরে পেয়েছে। তাকে বরন করতে ছাত্রনেতা প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল ও বেশ কয়েকটি মাইক্রোবাস, পিকআপ ভ্যান নিয়ে উখিয়ার উত্তর সীমান্ত মরিচ্যা লাল ব্রীজ সংলগ্ন হাজির হয়। সেখানে তাকে ফুলের মালা পরিয়ে বরন করেন ও মিছিলের সাথে তাকে নিয়ে জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়া এলাকায় মিছিল শেষ করেন।

জামিনে মুক্ত ইউপি সদস্য মনিরুল আলম মনির বলেন, জণগনই আমার শক্তি। তা আজ প্রমাণ পেলাম। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবার ঘোষনা দেবার পর হতেই কিছু অসাধু ক্ষমতাসীন ব্যক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার এর চেষ্টা করেন। এর সূত্র ধরেই আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। জনগণই আমার ক্ষমতার উৎস। তাদের দোয়া ভালবাসার একমাত্র শক্তি।
চেয়ারম্যান প্রার্থী হবার বিষয়ে জানতে চাইলে জানান,
আপনাদের দোয়ায় এবার চেয়ারম্যানপ্রার্থী হিসেবে মাঠে থাকবো।এবং সকলের দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, মামলায় ইউপি সদস্য মনির কে ১নং আসামি করে মোট ১১ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে ৯/২০১৯ মামলা দায়ের করা হয়। ২ বছর সাজা প্রদানের নির্দেশ দেন কক্সবাজার দ্রুত বিচার ট্রাইবুনাল এর বিচারক দেলোয়ার হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।