১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জামায়াত বিএনপির ‘বি-টিম’: ওবায়দুল কাদের

জামায়াতকে বিএনপির ‘বি-টিম’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ‘কৌশলগত’- মির্জা ফখরুলের এমন বক্তব্য শুনে মনে হয় জিয়া কবরে শুয়ে ছটফট করছেন।

১৪ মে রোববার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ‘কৌশলগত’- মির্জা ফখরুলের এই বক্তব্য শুনে মনে হয় জিয়া কবরে শুয়ে ছটফট করছেন। কারণ জামায়াত ছাড়া বিএনপির কোনো অস্তিত্ব নেই।

তিনি আরও বলেন, জামায়াত হলো বিএনপির বি-টিম। বিএনপি আর জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এর আগে সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নে দেড়শ কোটি টাকা ব্যায়ে জেলার ২১টি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ-ঢাকা সড়কের পূর্ব ব্রজেরহাটি এলাকায় একটি ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোরাব হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. মতিন হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, সিরাজদিখান-টঙ্গীবাড়ী (সার্কেল) এএসপি কাজী মাকসুদা লীমা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।