মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

জামায়াত নেতা নুরুল আজিমের মাতার মৃত্যুতে জেলা জামায়াতের শোক

শেয়ার করুন

 


বিশিষ্ট আইনজীবী সহকারী শহর জামায়াত নেতা নুরুল আজিম ও কক্সবাজার সরকারী কলেজের সাবেক প্রধান অফিস সহকারী নুরুল হুদার মাতা, লেবাস খাতুন (৯০) ০৩ মার্চ শুক্রবার দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)। ৪মার্চ, শনিবার বাদ জোহর হাজীপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজ শেষে তাকে দাফন করা হয়।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, সেক্রেটারী ও সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, শহর আমির আলহাজ¦ সাইদুল আলম, সেক্রেটারী আবদুল্লাহ আল ফারুক, আইনজীবী শাখার আমির এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারী এডভোকেট শাহাজাহান প্রমূখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন