৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে

images

জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল চলছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় দলটি এ হরতালের ঘোষণা দেয়।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে মুজাহিদের রায়ে ‘হতাশা’ প্রকাশ করে হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তবে হাসপাতাল, এ্যাম্বুলেন্স ও ফার্মেসি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আদেশ দেন।

আপিল বিভাগের এ রায়ের পরপরই জামায়াতের ডাকা হরতালের সমর্থনে দুপুর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।

এদিকে, হরতালে যেকোনো ধরনের নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ১৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৮ প্লাটুন। এ ছাড়া পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।