মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

জাফর জাদুতে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ

শেয়ার করুন

নুরুল আলম রাজা: ম্যাচ জেতানোর জন্য তাঁর তূণে কী মোক্ষম বাণ রাখা ছিল, তা শুধু কোচ মাহবুব হোসেন রক্সিই জানতেন। না হলে কি আর সেরা অস্ত্র জাফর ইকবালকে প্রথমার্ধে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন?

আর মোক্ষম সময়ে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে জাফরকে মাঠে নামালেন, যেন জাফর নয়, মাঠে নামল জাদুকর। পায়ের জাদুতে বদলে দিল ম্যাচের দৃশ্যপট। গোলশূন্য ড্রয়ের পথে চলতে থাকা ম্যাচে তিন মিনিটের ব্যবধানে করল জোড়া গোল। তার দুই গোলের কল্যাণেই সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নসশিপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে ২-০ গোলে ম্যাচ জিতল বাংলাদেশ।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে বাংলাদেশ। তবে প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। সেই সঙ্গে ম্যাচের ৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন স্ট্রাইকার জাফর ইকবাল। আর এই তারকার আগমনে পর ম্যাচের ৮০ মিনিটে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। তিন মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন তিনি। তার দুটি গোলই ছিল বেশ দর্শনীয়।

এর পরের ম্যাচটি নেপাল ও ভারতের। দুই দলেরই পয়েন্ট সমান ৬। ওই ম্যাচে ভারত নেপালকে হারালে বা ওই ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ভারতকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। তাই ভারত জিতলেও সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশ শিরোপা জিতবে। ড্র হলে তো পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকেই চ্যাম্পিয়ন। কিন্তু নেপাল জিতলে সর্বনাশ। তাদেরও বাংলাদেশের সমান পয়েন্ট হবে।

বাংলাদেশকে রবিন রাউন্ড লিগের এই আসরের আগের ম্যাচে হারিয়েছে তারা। ওই জয়ের কারণেই গতবারের চ্যাম্পিয়ন নেপাল এবারো জিতবে শিরোপা। বাংলাদেশের ভক্ত-সমর্থকরা এখন তাকিয়ে নেপাল-ভারত ম্যাচের দিকে। সেই সাথে প্রার্থনাও চলছে।

শেয়ার করুন