৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

japan-earth-md20161122034918
জাপানের ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ১০ ফুট উচ্চতার সুনামি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে ৭.৩ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপিত্তস্থল ছিল ফুকুশিমা উপকূলের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে সুনামি সতর্কতা জারির পর ফুকুশিমা উপকূল থেকে সবাইকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জাপানি গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানায়, এ ঘটনার পর ফুকুশিমার ওনাহামা বন্দরে দুই ফুট উচ্চতার সুনামির সৃষ্টি হয়েছে।

রাজধানী টোকিওর উত্তরে অবস্থিত ফুকুশিমায় ২০১১ সালের ভূমিকম্পে অনেক পরমাণুস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। জাপানের ইতিহাসে ৯ মাত্রার ওই ভূমিকম্পে ফুকুশিমার অধিকাংশ পরমাণুস্থাপনা বন্ধ ঘোষণা করা হয়।

জাপান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পবলয় এলাকায় অবস্থিত। ৬ অথবা তার বেশি মাত্রার ২০ শতাংশ ভূমিকম্পই জাপানে হয়ে থাকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।