৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

জামাল সভাপতি, মামুন সম্পাদক

জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল ৭ নভেম্বর জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে চকরিয়া উপজেলা শ্রমিকলীগের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন জামাল উদ্দিন সভাপতি, সাইফ উদ্দিন মামুন সাধারণ সম্পাদক, আবদুল হামিদ ও ছরওয়ার আলম যুগ্ম সাধারণ সম্পাদক, হাজি জালাল উদ্দিন ও জালাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক।
অনুমোদিত কমিটিকে আগামী একমাসের মধ্যে চকরিয়া উপজেলা শ্রমিকলীগের পুর্নাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে জেলা কমিটির কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী নির্দেশ দিয়েছেন, চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে শ্রমিকলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মাধ্যমে আগামী একাদশ নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক হিসেবে কাজ করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।