৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ জেলা পর্যায়ে ফরিদুল আলম শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত

 


জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলার সাবেক সম্পাদক ও কোষাধ্যক্ষ এবং ছুরুতিয়া সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক(শাঃ শিঃ) ফরিদুল আলম। তিনি কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়তলী এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত, ২ কন্যা সন্তানের জনক। তিনি ১৯৯১ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৯৩ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচ.এস.সি, এবং একই কলেজ থেকে ১৯৯৫ সালে বি.এ সফলতার সাথে পাশ করেন। তিনি ২০০১ সালে ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ থেকে সফলতার সাথে পেশাগত ডিগ্রি বি.পি.এড প্রশিক্ষণ সমাপ্ত করেন। তিনি কক্সবাজার জেলা ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সহ-সভাপতি, জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের দপ্তর সম্পাদক, আন্তর্জাতিক সেবা সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের আজীবন সদস্য, কক্সবাজার শিল্পকলা একাডেমির সাধারন সদস্য, কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর সাধারন সদস্য সহ বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃৃতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে ওতপ্রোত ভাবে জড়িত আছেন। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
তিনি স্কাউট শিক্ষক হিসেবে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান ও সহকর্মী সহ বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা ও উপজেলার সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।