৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জাতীয় বই উৎসবে নতুন বই পেয়ে উল্লাসিত হ্নীলা হাইস্কুলের শিক্ষার্থীরা


জাতীয় বই উৎসবে বিনামূল্যে বই পেয়ে উল্লাসিত হয়ে উঠল হ্নীলা হাইস্কুলের শিক্ষার্থীরা। ১জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০টায় স্কুল প্রঙ্গনে স্কুল প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিকদার। এসময় উপস্থিত ছিলেন,স্কুল শিক্ষক মৌলভী আবুল হোসেন ফেরদৌসী,শ্বেতলাল চন্দ্র দাশ,কামাল আহমদ,সিদ্দিক আহমদ,নিলুফার ইয়াছমিন মুক্তা,কায়সার হেলাল,নুরুল হোছাইন ভুট্টো,মনোয়ার হোসেন,আবদুল মজিদ,শাহ আজিজ,নুরশাত,সাহিদুর রহমান খাঁন,উজ্জল বড়–য়া,আব্দু রাজ্জাক,নাছির কামাল,প্রবাল শর্মা প্রমূখ। বই বিতরণ উৎসব উদ্বোধনের পর স্কুল ১হাজার ৪শ’ ৮৬জন শিক্ষার্থীদের মাঝে পর্যাক্রমে বই বিতরণ শুরু হয়। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পাওয়ার পর নেচে গেয়ে উলাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা এছাড়া আঙ্গিনা জুড়ে আনন্দের জোয়ার বইছে।এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দিতে কাজ করছে। অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও সরকারের প্রচেষ্টায় আমাদের সন্তানেরা শিক্ষার দিক থেকে মোটেও দরিদ্র নয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।