২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনে রামু ক্রসিং হাইওয়ে থানার ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই শ্লোগানকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্টিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের রামুক্রসিং হাইওয়ে থানার উদ্দ্যোগে নিরাপদ সড়ক দিবস পালনের উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এই উপলক্ষে রামু ক্রসিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোরুল ইসলামের নেতৃত্বে কক্সবাজার লিংকরোড, বাস টার্মিনাল, ঈদগাঁহ ও ফুটবল চত্বর সহ বিভিন্ন স্থানে মাইকিং, লিফলেট সচেতনতামূলক প্রচারনা করা হয়।

রামু ক্রসিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোরুল ইসলাম জানান, আগামিকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। তার প্রেক্ষিতে আজ বুধবার গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারনা করা হয়েছে। তিনি উক্ত কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতি কামনা করেছেন। এছাড়া তিনি সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।