২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

জাতীয় দৈনিক আমাদের নতুন সময়-এর কক্সবাজার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম

প্রেস বিজ্ঞপ্তিঃ দেশের সাংবাদিক জগতের আইডল নাঈমুল ইসলাম খান সম্পাদিত জাতীয় দৈনিক ‘আমাদের নতুন সময়’ পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ছৈয়দ আলম।
৩ নভেম্বর পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান স্বাক্ষরিত নিয়োগপত্র রাজধানীর ১৯/৩ বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক, পশ্চিম পান্থপথস্থ কার্যালয়ে সাংবাদিক ছৈয়দ আলমের হাতে হস্তান্তর করা হয়। সেই সাথে পত্রিকার পরিচয়পত্র (আইডিকার্ড)সহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেয় সংশ্লিষ্টরা।
তরুণ মেধাবী সাংবাদিক ছৈয়দ আলম কক্সবাজারের শীর্ষস্থানীয় দৈনিক হিমছড়ি পত্রিকার চীফ রিপোর্টার, কক্সবাজার আলো ডটকম এর নির্বাহী সম্পাদক, পার্বত্য নিউজের কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত। পেশাগত জীবনে তিনি সৎ, কর্মঠ ও অনুসন্ধিৎসু সাংবাদিক হিসেবে পরিচিত।
ছৈয়দ আলম টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন এর একমাত্র ছেলে। সাংসারিক জীবনে তিনি এক মেয়ে সন্তানের জনক। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
২০০৮ সালে ছৈয়দ আলমের সাংবাদিকতা পেশা শুরু হয় কক্সবাজারের প্রথম দৈনিক সৈকত পত্রিকার ‘হ্নীলা সংবাদদাতা’ হিসেবে। দৈনিক সমুদ্রবার্তা, কক্সবাজার বার্তা ও সমুদ্রকণ্ঠ পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করেন। পেশাগত জীবনে এগিয়ে যেতে সবমহলের দোয়া সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খানসহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন মি. আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।