২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পেলো কক্সবাজারের ২শিশু ক্বারী

 কক্সবাজার প্রতিনিধি:
জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা- আমান সিম সাওতুল কোরআন-এ ‘ইয়েস কার্ড’ পেয়েছে কক্সবাজারের ২ শিশু ক্বারী।
তারা হলো- মা’হাদ আন-নিবরাস মাদ্রাসার ছাত্র মুশফিকুর রহমান এবং তানযিমুল উম্মাহ হিফয মাদ্রাসার ছাত্র তাসনিমুল হাসান জুনাইদ।
সোমবার (৩ জানুয়ারী) সকালে কক্সবাজার লালদিঘি জামে মসজিদ প্রাঙ্গনে অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী সাইফুল ইসলাম পারভেজ ও হাফেজ মাওলানা ইউনুস ফরাজী।
অতিথি ছিলেন আমান সিমেন্ট মিলস লি. এর সিনিয়র এক্সিকিউটিভ এম ডি রেহমাত আলী এবং এম এস মুকুট এন্টার প্রাইজের এমডি এম ডি মোস্তাক আহমেদ।
আসছে রমজানে এস এ টিভির পর্দায় অনুষ্ঠিত হবে জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা আমান সিম সাওতুল কোরআন- সিজন-৭, ২০২২।
প্রজাপতি মিডিয়া আয়োজিত শুদ্ধ কোরআন তিলাওয়াতের ওপর এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা  অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ২ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেছেন বিচারক।
বাছাই পর্বে উপস্থিত ছিলেন- প্রজাপতি মিডিয়া লি. এর প্রধান সহকারী পরিচালক অপু সরকার, সহকারী পরিচালক তাহসিন ইসলাম এবং সহকারী পরিচালক আশিক মুস্তাভী।
সারাদেশ থেকে বাছাইকৃত ২৭ জন ক্বারী নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচার করা হবে।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।