১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

জাতীয় দলের নারী ক্রিকেটারদের কঠোর অনুশীলন চলছে কক্সবাজারে

cox-women-300x164
সামুদ্রিক সুশীতল হাওয়া আর দৃষ্টিকাড়া সবুজ ঝাউবীথির সঙ্গে মিতালী করেই যেন ব্যাট ও বলের কঠোর অনুশীলন চলছিল টাইগ্রেসদের। এরইমধ্যে ঢাকা থেকে খবর আসে দলের নেতৃত্ব পরিবর্তন হওয়ার। অনেকটা অকল্পনীয়ভাবে দায়িত্বটা ভর করেছে অলরাউন্ডার রুমানার উপর। এমন খবরে বেশ খুশি রুমানাও।
আলাপকালে রুমানা বলেন- ‘আমার বাবাসহ পরিবারের বেশিরভাগ সদস্য দেশের বাইরে থাকেন। টিভি স্ক্রলে আমাকে অধিনায়ক নির্বাচিত করার খবরটি দেখে তারাও ফোন দিয়েছেন। বলেছেন- আমরা খুব খুশি হয়েছি।’
রুমানা আরও বলেন- ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো সালমা আপুদের মতো একদিন জাতীয় দলের নেতৃত্ব দেবো। ধরাও দিয়েছে বহুদিনের অধরা সেই স্বপ্ন। তাই ক্রিকেট বোর্ড কর্তাদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছেও শুকরিয়া জ্ঞাপন করতে ভুল করেননি নতুন অধিনায়ক রুমানা আহমেদ।
এদিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কিনারে সালমা, ইতু জাহানারাদের ঘাম ঝরা কষ্টই বলে দেয় লক্ষ্য তাদের এশিয়া কাপে ভাল কিছু করার। সেই লক্ষ্যে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে টাইগ্রেসদের কঠোর অনুশীলন চলছে প্রতিদিন। ১ নভেম্বর থেকে টানা অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। এতে বেশ সন্তোষ্ট কোচ ডেভিট ক্যাপল। বিশেষ করে কক্সবাজারের চমৎকার কন্ডিশনের উইকেট মন কেড়েছে তার। তার মতে, কক্সবাজারের উইকেট ও আবহাওয়া দু’টিই অনেকটা বিদেশের সাথে মিলে যায়। তাই এমন সুন্দর কন্ডিশনে অনুশীলন করাতে পেরে এশিয়া কাপে মেয়েদের কাছ থেকে ভালো কিছু আশা করছেন ইংলিশ এই কোচ।
তিনি জানান- কক্সবাজারে অনুশীলনরত রুমানা বাহিনী বর্তমানে শুধু নেটের ভেতরেই ব্যাট বলের অনুশীলন সীমাবদ্ধ না রেখে একদিন পরপর একটি করে টি-টেয়েন্টি ম্যাচও খেলছেন। এতে সবার মাঝে কিছু ভালো অভিজ্ঞতা ও কৌশল তৈরী হচ্ছে বলে মনে করছেন কোচ। তাইতো সাগর পাড়ে মেয়েদের সুন্দর পারপরমেন্স নিয়ে বেশ আশাবাদী কোচ ডেভিট ক্যাপল। বিসিবি কতৃপক্ষ জানিয়েছেন- সবকিছু ঠিকটাক থাকলে আগামী ১৮ নভেম্বর কক্সবাজার ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।